শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের

    সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীর ও চেহারা নিয়ে চলমান সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের কারণে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শিল্পীরা বরাবরই ‘সফট টার্গেট’। তবে শুধু একজন তারকা হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও এমন নোংরা মন্তব্য দিনের পর দিন মেনে নেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে চেহারার পরিবর্তন নিয়ে কটাক্ষ বেড়েছে। অথচ সেই পরিবর্তনের পেছনে রয়েছে কাজের প্রয়োজন।

    সোশাল মিডিয়ায় নাচ ভাইরাল হতেই কুরুচিকর মন্তব্যের ছড়াছড়ি, পুলিশের  দ্বারস্থ শ্রাবন্তী | sangbadpratidin

    সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে ঠাকুরমার চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে। অভিনেত্রীর কথায়, ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু না জেনেই মানুষ মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয় মহিলারাও এই কটাক্ষে সামিল।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘আজ কি রাত’ গানে নাচতে দেখা যায় শ্রাবন্তীকে। কালো পোশাকে তার সেই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্স ভরে যায় কুরুচিকর মন্তব্যে। শারীরিক গঠন থেকে শুরু করে নাচের ভঙ্গি সবকিছু নিয়েই কটাক্ষ করা হয়। সেই ঘটনার পরই কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

    তারকাদের শরীর নিয়ে কটাক্ষ নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে ওজন বাড়া বা কমা নিয়ে নেটপাড়ায় নানা মন্তব্য উড়ে আসে। অনেকেই এড়িয়ে যান, কেউ আবার প্রতিবাদ করেন। সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তী-ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়ে ঘোষণা করেছিলেন, ভবিষ্যতে আর ব্যক্তিগত কিছু সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না শুধু পেশাগত আপডেট দেবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন