শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিজয় থালাপাতির ২৭ বছরের বিবাহে ফাটল

    বিজয় থালাপাতির ২৭ বছরের বিবাহে ফাটল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপাতির দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। ভারতের চেন্নাই জেলার আদালতে নায়কের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ আবেদন জমা দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিনোদন জগত তোলপাড় হয়ে গেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়ের পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতা। স্ত্রীর অভিযোগ দীর্ঘসময় ধরে পরকীয়ায় জড়িত নায়ক। তবে বিষয়টি সংগীতা প্রথম জানতে পারেন ২০২১ সালে।

    জানা যায়, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই বিবাহিত সম্পর্কে চিড় ধরেছে নায়কের।
     
    সংগীতার দাবি, তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্কে ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। কিন্তু শেষ পর্যন্ত তা করেননি। বরং অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন নিয়মিত। সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন।

    বিষয়টিতে অপমানিত বোধ করছেন সংগীতা। দুই সন্তানও নিয়মিত হচ্ছে বিব্রত। শুধু তাই নয়, স্ত্রীর অভিযোগ তাকে এতোদিন সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে। সংসার জীবনে আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ করেছেন বিজয়। এতোদিন এসব মেনে নিলেও পরকীয়ার বিষয়টি আর মেনে নিতে পারছেন না সংগীতা। তাই আদালতে সম্পর্কে ইতি টানার আবেদন করেন তিনি।
     
    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগীতার আদালতে বিচ্ছেদের আবেদন করেন। এর শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ এপ্রিল।
     
    এদিকে দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় এ তারকার ব্যক্তিগত জীবনের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের এক দল নায়কের পাশে দাঁড়িয়েছেন, অন্যদল নায়কের সমালোচনায় মেতেছেন।

    প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার বিষয়টি নায়কের রাজনীতির জীবন বিশেষ করে তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন