শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কেটি পেরি কি সত্যিই সন্তানসম্ভবা? জাস্টিন ট্রুডোর সাথে সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

     কেটি পেরি কি সত্যিই সন্তানসম্ভবা? জাস্টিন ট্রুডোর সাথে সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-এর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম নিয়েছে। সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে জুটিটি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

    পোস্টটি একটি পুরনো ২০১৪ সালের সোনোগ্রাম রিপোর্ট ব্যবহার করে তৈরি করা হয় এবং ছবির সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়। এতে মুহূর্তেই লাখ লাখ মানুষ বিষয়টি দেখেন এবং শেয়ার করেন। যদিও কিছু নেটিজেন উচ্ছ্বাস প্রকাশ করেন, অনেকে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

    পরবর্তীতে এক্স-এর ‘কমিউনিটি নোট’ দিয়ে বিষয়টি ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানায় তাদের সন্তান হওয়ার কোনো খবর নেই। তারা বর্তমানে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং পূর্বের সম্পর্কের সন্তানদের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন।

    এ পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে মা হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি শুধুমাত্র গুজব হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন