শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দুই সন্তানকে নিয়ে ভালোবাসার মুহূর্তে পরীমণি, ফেসবুকে লিখলেন ‘হ্যাপি ফ্রাইডে’

    দুই সন্তানকে নিয়ে ভালোবাসার মুহূর্তে পরীমণি, ফেসবুকে লিখলেন ‘হ্যাপি ফ্রাইডে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে বরাবরই সরব ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের ব্যস্ততার মাঝেও দুই সন্তান—পুণ্য ও প্রিয়মকে ঘিরেই এখন তার যত আনন্দ-আবেগ। প্রায়ই তাদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

    শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্তানদের নিয়ে একটি হাসিমাখা ছবি প্রকাশ করেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে নিয়ে স্নেহভরে বসে আছেন তিনি। কালো হিজাব ও চশমায় পরীমণিকে দেখাচ্ছিল শান্ত ও স্নিগ্ধ। আর পুণ্য ও প্রিয়ম পরেছিল লাল রঙের মিলানো পোশাক। ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।”

    ছবিটি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকে মা-সন্তানের জন্য শুভকামনা জানান। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, একটি সুখী পরিবার।” আবার কেউ স্নেহভরে মন্তব্য করেছেন, “মা পরীর দুই ডানা।”

    ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়ে এখন সন্তানদের নিয়েই নতুনভাবে জীবন গুছিয়ে নিয়েছেন পরীমণি। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই সামলাচ্ছেন মাতৃত্বের দায়িত্ব। সন্তানদের সময় দেওয়াকেই এখন তিনি জীবনের সবচেয়ে বড় প্রাধান্য হিসেবে দেখছেন।

    অন্যদিকে, সামনে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যাবে পরীমণিকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন