শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিজয়–রাশমিকা তেলুগু রীতিতে রাজকীয় বিয়ে সম্পন্ন

    বিজয়–রাশমিকা তেলুগু রীতিতে রাজকীয় বিয়ে সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানটি তেলুগু রীতিতে আয়োজিত হয়েছে এবং দুই পরিবারের শিকড় ও সংস্কৃতিকে কেন্দ্র করে পুরো বিয়ের আয়োজন সাজানো হয়েছে।

    জানা গেছে, আজ বিকেল ৪ টা নাগাদ রাশমিকার পরিবারের কর্নাটকের কোডাভা রীতির সঙ্গে বিয়ে সম্পন্ন হবে। বিশেষভাবে খাদ্য–সাজপোশাকের প্রতিটি আয়োজনেই দক্ষিণ ভারতের ছোঁয়া বজায় রাখা হয়েছে।

    বিয়ের মেনুতে থাকছে দক্ষিণী খাবারের আয়োজন। অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিংক হিসেবে নারকেল পানি পরিবেশন করা হবে। মূল ভোজ পরিবেশন করা হবে কলাপাতায়। মেনুতে থাকবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের বিভিন্ন সুস্বাদু খাবার।

    বিজয়–রাশমিকার এই বিয়ে কেবল চলচ্চিত্র ভক্তদের মধ্যে নয়, সামাজিক মাধ্যমে সাড়াও তুলেছে। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে দক্ষিণী ঐতিহ্য ও রাজকীয় ছোঁয়ায় সাজানো হয়েছে, যা উভয় পরিবারের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন