শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • “জেল হলেই খবর ছড়িয়ে যায়”: নোবেলের দাবি

    “জেল হলেই খবর ছড়িয়ে যায়”: নোবেলের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গানের জন্য নয়, ব্যক্তিগত ও বিতর্কিত বিষয়গুলোতে বেশি সমালোচিত । সম্প্রতি আবারও শিরোনামে উঠে এসেছেন এই গায়ক।

    মূলত, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হন তিনি। এরপর গত মঙ্গলবার আপোসের শর্তে জামিন পান; এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন এই গায়ক। দর্শকের উদ্দেশে নোবেল বলেন, আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন। 

    এরপর একান্ত এক সাক্ষাৎকারে জামিন প্রসঙ্গে নোবেল বলেন, আমার মধ্যে আশা ছিল- আমি হয়তো মুক্তি পাবো; আর আমি মুক্তি পেয়েও যাই, আপোসের সঙ্গে। আমি অবশ্যই খুশি।

    নোবেল বলেন, আমি এটা বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তবে কিছু মানুষের কাছে, যারা বিশেষ করে আমাকে অনেক ঘৃণা করেন আমার লাইফস্টাইলের জন্য, তাদের উদ্দেশে বলছি, এটাকে একটু ভুলে যান।

    নোবেল এও শিকার করেন, তিনি একজন মানুষ এবং মানুষ মাত্রই ভুল। তাই ব্যক্তিজীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখার আহ্বান গায়কের। এরপর খানিকটা আক্ষেপ করে নোবেল বলেন, আমার পার্সোনাল লাইফটা জাজ না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন।  

    এরপর নোবেলের সংযোজন, একটা মানুষ যখন জেলে যায়, তখন সে জেলে যায়। কিন্তু আমি যখন জেলে যাই, আমার যখন মামলা হয়- পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কি রকম একটা বিষয়!


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন