শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নেটমাধ্যমে ছড়ানো গুজবের জবাবে সরব হলেন সাহানা বাজপেয়ী

    নেটমাধ্যমে ছড়ানো গুজবের জবাবে সরব হলেন সাহানা বাজপেয়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টারনেটে গুজব ছড়াতে বেশি সময় লাগে না। কখনও তা মজার, কখনও বিরক্তিকর। সম্প্রতি এমনই এক আজব রটনার শিকার হয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা সাহানা বাজপেয়ী। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তিনি নাকি অভিনেতা রজতাভ দত্তর স্ত্রী। এই ভুয়া দাবির জবাবে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা নিজেই।

    এক প্রদর্শনীতে রজতাভ দত্তের স্ত্রী সোমাদত্তার সঙ্গে দেখা হলে তিনি নাকি হাসতে হাসতেই সাহানাকে বলেন, তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে। অর্থাৎ, এই রটনা অভিনেতার পরিবারেও হাসির খোরাক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতা মেশানো ক্ষোভ প্রকাশ করেন সাহানা। 

    গায়িকা মজার ছলে লেখেন, ইন্টারনেটে লোকে কতকিছুই লেখে গল্পের গরুরা গাঁজা খেয়ে গাছে উঠে উড়াল দেয়।  এরপরই মজার সুরে প্রশ্ন ছুঁড়ে দেন, সবাই তাকে রনিদার স্ত্রী বানাতে এত ব্যস্ত কেন? শাহরুখ খান আর আমার প্রেমটা নিয়ে কেউ কিছু কেন বলে না? এমনও বলেন তিনি।

    প্রসঙ্গত, কৈশোরের প্রেম থেকে ২০০১ সালে বাংলাদেশের গায়ক শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেছিলেন সাহানা। তবে সাত বছর পর সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। এরপর দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করেন। অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর সাহানা লন্ডনপ্রবাসী রিচার্ড হার্ডারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোহিণী। বর্তমানে লন্ডনেই সংসার ও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গায়িকা। অন্যদিকে অর্ণবও বিয়ে করেছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন