শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

    বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হলিউডের জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’ আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে।

    ১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম সিরিজ সময়ের সঙ্গে নিজেকে হরর-থ্রিলারের এক আইকনিক ধারায় প্রতিষ্ঠিত করেছে। ‘স্ক্রিম ৬’-এর তিন বছর পর আসছে সপ্তম কিস্তি, যেখানে থাকছে নতুন ভয়, রহস্য আর অতীতের মুখোমুখি হওয়ার গল্প।

    এবার পরিচালনায় রয়েছেন সিরিজের মূল স্রষ্টা কেভিন উইলিয়ামসন, যিনি প্রথমবারের মতো পুরো সিনেমাটি পরিচালনা করেছেন।

    ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।

    গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এক নতুন ঘোস্টফেস কিলার তাঁর মেয়ে ট্যাটুমকে লক্ষ্য বানালে আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হয়।

    পরিচালনায় পরিবর্তন, কাস্টিং পুনর্গঠনসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে তৈরি হয়েছে এই ছবি। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয় এর চিত্রগ্রহণ।

    প্রথম দিকের ধারণা অনুযায়ী, মুক্তির পর ছবিটি বক্স অফিসে শক্তিশালী সূচনা করতে পারে যা সিরিজের আরেকটি সফল অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

    ভক্তদের অনেকেই মনে করছেন, এটি হতে পারে স্ক্রিম সিরিজের শেষ অধ্যায়— যদিও সাফল্য পেলে ভবিষ্যতে নতুন কিস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন