শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • খাঁটি দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকছে বিজয়-রাশমিকার বিয়েতে

    খাঁটি দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকছে বিজয়-রাশমিকার বিয়েতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা বহুদিন ধরে চলা জল্পনা, গুঞ্জন ও ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নামের পোস্টের মাধ্যমে এ খবর ঘোষণা করেছেন। এর পর থেকে বলিউড থেকে টালিউড পর্যন্ত সকল জায়গায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

    ‘বিরোশ’ এই নামটি নতুন নয়। বহু বছর ধরেই ভক্তরা এই যুগলকে ভালোবেসে এ নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেয়া পোস্টে বিজয় ও রাশমিকা জানান, তাদের সম্পর্কের যাত্রাপথে ভক্তদের দেয়া এই নাম বিশেষ জায়গা করে নিয়েছে। তাই বিয়ের নামও রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।  

    এদিকে, ‘বিরোশ’ এর বিয়ের আয়োজন নিয়েও মিলেছে নতুন তথ্য। জমকালো তারকাখচিত অনুষ্ঠানের মধ্যেও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হবে কলাপাতায় পরিবেশিত ভোজ। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত। পাশাপাশি আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি যা পবিত্রতা ও আন্তরিক আতিথেয়তার চিহ্ন।

    ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজন। এখন ভক্তদের অপেক্ষা রাজকীয় সেই বিয়ের মুহূর্তগুলোর জন্য।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন