শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শবনম ফারিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক”

    শবনম ফারিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি জিজ্ঞাসাবাদের নামে অমানবিক মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস এলাকা। এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ (২৪ ফেব্রুয়ারি) দলবদ্ধভাবে শাহবাগ থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। সাধারণ শিক্ষার্থীদের এই ক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেক পরিচিত মুখও। অন্যায় আচরণের বিরুদ্ধে শিল্পীদের এই সরব অবস্থান অনলাইন দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ধরন নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

    পোস্টে তিনি লিখেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের সার্চ বা জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন— এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? 

    অভিনেত্রীর মতে, ক্ষমতার অপব্যবহারই সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান বজায় রাখতে হলে পেশাদার ও মানবিক আচরণ জরুরি। 

    ফারিয়া আরও লিখেন, শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলেই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই— আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।

    পোস্টের শেষাংশে তিনি নাগরিকদের মর্যাদা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেন। তার বক্তব্য, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে।

    ফারিয়ার এই পোস্টে ভক্তদের মধ্যেও সাড়া পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, নাগরিক হিসেবে সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চান। তবে সেই বিশ্বাস টিকিয়ে রাখতে হলে দায়িত্বশীল আচরণ ও পেশাদারিত্বই হওয়া উচিত প্রধান ভরসা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন