শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নীরবতা ভেঙে বিজয়-রাশমিকা বিয়ে ঘোষণা করলেন

    নীরবতা ভেঙে বিজয়-রাশমিকা বিয়ে ঘোষণা করলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা সাত পাঁকে বাঁধা পড়ছেন। এ খবরে এতোদিন নিরব ছিলেন এই জুটি। অবশেষে নিজেদের নীরবতা ভেঙে বিয়ের খবর নিশ্চিত করেছেন তারা।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়-রাশমিকার বিয়ের খবরে ভক্তরা যে উচ্ছ্বাস আর ভালোবাসা প্রকাশ করেছেন তাতে আবেগে আপ্লুত এ তারকা জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ভক্তদের উদ্দেশে এ তারকাযুগল দিয়েছেন আবেগী বার্তা।

    ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে এ জুটি লেখেন,

    আমাদের প্রিয় প্রেমী, আমরা কিছু পরিকল্পনা করার ও সিদ্ধান্ত নেয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।

    এ জুটি আরও লেখেন,

    তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে। তাই নাম হিসেবে আমরা বেছে নিয়েছি ‘বিরোশের বিয়ে’।

    শেষে এ তারকাযুগল লেখেন,

    ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকায় তোমাদের ধন্যবাদ।

    এমন পোস্টের পরই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিজয়-রাশমিকা। বিয়ের খবরে সম্মতি জানালেও অবশ্য বিয়ের তারিখ বা ভেন্যু নিয়ে কোনো মন্তব্য করেনি এ জুটি।
     
    এদিকে দুই তারকার কাছের মানুষদের কাছ থেকে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করছেন বিজয়-রাশমিকা। তবে বিয়ে ২৬ ফেব্রুয়ারি হলেও বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।

    পুরো আয়োজনের গোপনীয়তা রাখতে দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিয়ের মুহূর্ত একান্তই ব্যক্তিগত করে তুলতে এবং পুরো সময়টা নিজেদের মতো করে উদ্‌যাপন করতেই জীবনের বিশেষ দিন নিয়ে এমন সিদ্ধান্ত দুই তারকার।

    উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।  

    বিয়ের খবরে সিলমোহর দিলেন বিজয়-রাশমিকা


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন