শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মাতৃত্বের সুখে ভাসছেন অবন্তী সিঁথি

    মাতৃত্বের সুখে ভাসছেন অবন্তী সিঁথি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি মা হয়েছেন। তার ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। মেয়ের জন্মের সাত দিন পর সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নেন তিনি।

    জানা গেছে, নবজাতকের নাম রাখা হয়েছে অনুশ্রী। কন্যাকে ঘিরেই পুরো সময় কাটছে গায়িকার।

    এদিকে ফেসবুকে এক আবেগঘন পোস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা জানিয়েছেন, মা হিসেবে তার বয়স সাত দিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল তার কোলে দিন-রাত ঘুমায়। সেই পুতুলকে ঘিরেই একাকার হয়ে থাকে তাদের রাত্রী-দিন। গায়িকা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন আর ভাবেন, মেয়েরূপে কোলে এসেছে তার মা।

    সংগীতভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা–তে অংশ নেয়ার মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পান অবন্তী সিঁথি। পরবর্তীতে সুড়ঙ্গ চলচ্চিত্রের জনপ্রিয় গান 'গা ছুঁয়ে বলো' দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ২০২৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার স্বীকৃতি পান সিঁথি।

    সিঁথির মা হওয়ার খবরে নেটিজেনদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন গায়িকা। মন্তব্যের ঘরে নতুন মা এবং নবজাতককে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন