শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রিয়াঙ্কা চোপড়া হলিউড যাত্রার রহস্য প্রকাশ করলেন

    প্রিয়াঙ্কা চোপড়া হলিউড যাত্রার রহস্য প্রকাশ করলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রিয়াঙ্কা চোপড়া ইঙ্গিত দিয়েছেন, স্বেচ্ছায় নয়—পরিস্থিতির চাপে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছিলেন। হিন্দি সিনেমা থেকে দূরে সরে যাওয়ার নেপথ্য কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

    প্রিয়াঙ্কার স্পষ্ট বক্তব্য, তিনি কখনও স্বেচ্ছায় বলিউড ছাড়তে চাননি। তার ভাষায়, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি।” তবে এখানে নিজের কাজের পরিসর সীমিত হয়ে আসছিল বলেই মনে করেন এই অভিনেত্রী।

    তিনি জানান, শিল্পী হিসেবে নিজেকে আরও বড় পরিসরে দেখতে চেয়েছিলেন। “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হত। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম। শিল্পী হিসেবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম”- বলেন তিনি।

    এই তাগিদই তাকে আমেরিকায় কাজের সুযোগ খুঁজতে উদ্বুদ্ধ করে। তার দাবি, সেখান থেকেই হলিউডে যাত্রা শুরু। তবে ১২ বছরের সেই সফর মোটেই সহজ ছিল না বলেও স্বীকার করেছেন অভিনেত্রী।

    দীর্ঘ সময় পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। তবে বলিউডে নয়, দক্ষিণী সিনেমায়। জানা গেছে, ‘বারাণসী’ নামের একটি সিনেমাতে দেখা যাবে তাকে। ভারতীয় সিনেমায় কাজ করতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন।

    বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হলে প্রিয়াঙ্কার সোজাসাপ্টা জবাব, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারব না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন