শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হুমকির মাঝে দীপিকা-রণবীরের প্রকাশ্য সাক্ষাৎ

    হুমকির মাঝে দীপিকা-রণবীরের প্রকাশ্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা রণবীর সিংকে চাঁদাবাজির হুমকির খবরের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেছে তাকে ও তার স্ত্রী দীপিকা পাডুকোনকে। নিরাপত্তার উদ্বেগ সত্ত্বেও তারা উপস্থিত ছিলেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান বক্তা ছিলেন দীপিকার বাবা, ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন।খবর নিউজ ১৮-এর।

    মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এই অনুষ্ঠান হয়। হুমকির খবরের মধ্যেও বেশ শান্তই ছিলেন দীপিকা-রণবীর। দর্শকাসনে রণবীরের মা অঞ্জু ভাবনানির সঙ্গে বসে ছিলেন তারা। 

    সম্প্রতি খবর ছড়ায়, রণবীর নাকি একাধিক ভয়েস নোটে অর্থ দাবির হুমকি পেয়েছেন। ঘটনার পর মুম্বাইয়ে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু বলিউড মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

    বাবার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায় সাদা ঐতিহ্যবাহী সাজে, আর রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে সাদা টি-শার্ট ও ব্লেজারে। সামাজিক মাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়।

    হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

    প্রসঙ্গত, আগামীতে দীপিকাকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে।  ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া পরিচালক অ্যাটলির বড় বাজেটের এক ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংকে শেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ছবিতে। এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের মার্চে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন