শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অর্থ সংকটে বলিউডের প্রিয় অভিনেতা গোবিন্দ?

    অর্থ সংকটে বলিউডের প্রিয় অভিনেতা গোবিন্দ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে অর্থনৈতিক সংকটের গুঞ্জন ছড়িয়েছে বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের। সম্প্রতি তিনি ভারতের এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাধারণ ট্যাক্সি ব্যবহার করেছিলেন এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করছিলেন, যা এই জল্পনার সূত্রপাত করেছে। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র এবং তার ভাগ্নে বিনয় আনন্দ এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

    বিগত এক বছরে পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনসহ নানা কারণে আলোচনায় ছিলেন নব্বই দশকের এই শীর্ষ নায়ক। সম্প্রতি তার ‘দেউলিয়া’ হওয়ার খবর রটলে মুখ খোলেন তার ভাগ্নে বিনয় আনন্দ। তিনি জানান, গোবিন্দর আর্থিক অবস্থা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তারা আসলে সত্য জানেন না। বিনয় বলেন, মামা আজও সুপারস্টার। তিনি যেখানেই যাবেন, সেখান থেকেই অনায়াসেই লাখ লাখ টাকা আয় করার ক্ষমতা রাখেন।

    গোবিন্দর আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে গিয়ে বিনয় আরও জানান, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল মাত্র ১২-১৩ লাখ রুপি, তখন গোবিন্দ প্রতি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল সিনেমায় অভিনয় করা একজন তারকার দেউলিয়া হওয়ার খবরটি তার কাছে হাস্যকর মনে হয়েছে। তিনি দাবি করেন, ক্যারিয়ারের মাত্র পাঁচটি সিনেমার আয় দিয়ে গোবিন্দ যে সম্পদ গড়েছেন, তা তৎকালীন অনেক নায়কের পক্ষেই সম্ভব ছিল না।

    ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতির মাঠে নামলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চর্চা কমেনি। নেটিজেনদের একাংশ তার জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেও পরিবারের দাবি, গোবিন্দ এখনও সগৌরবে এবং স্বচ্ছলভাবেই জীবনযাপন করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন