শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হামলার শিকার ছেলের শারীরিক অবস্থার আপডেট দিলেন মনিরা মিঠু

    হামলার শিকার ছেলের শারীরিক অবস্থার আপডেট দিলেন মনিরা মিঠু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দিয়াবাড়ি এলাকায় হামলার শিকার হয়েছেন অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেল স্টেশনের পাশেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালে উদ্বেগ প্রকাশ করেন সহশিল্পী, স্বজন ও ভক্তরা।

    শুক্রবার এক পোস্টে সবার খোঁজখবর ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানান মনিরা মিঠু। তিনি জানান, তার ছেলের শরীরজুড়ে ব্যথা রয়েছে এবং ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। হামলার সময় কয়েকজন তাকে চেপে ধরে মারধর করে বলে উল্লেখ করেন তিনি।

    অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল অত্যন্ত নির্মম এবং তা মানসিকভাবেও তাদের পরিবারকে আঘাত করেছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

    মনিরা মিঠু জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন