শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ওমরাহ পালনে স্বামীর সঙ্গে পাড়ি দিলেন তানহা

    ওমরাহ পালনে স্বামীর সঙ্গে পাড়ি দিলেন তানহা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যস্ত শুটিং সূচির ফাঁকে স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এই ধর্মীয় সফরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার স্বামী ও চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান অভি।

    বিমানযাত্রার একটি ছবি প্রকাশ করে অভি লিখেছেন, জীবনের বিশেষ এক সফরে তারা দুজন একসঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টটি প্রকাশের পর শুভকামনায় সাড়া দেন ভক্ত-অনুরাগীরা।

    ২০১৪ সালে ভোলা তো যায় না তারে সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তানহার। পরবর্তীতে ভালো থেকো ও ধূমকেতু সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তও নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী।

    বর্তমানে বড় পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় কাজ করছেন তিনি। পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন। সামনে নতুন কিছু নাটক ও চলচ্চিত্রে ভিন্ন আঙ্গিকে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন