শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রমজান নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন অনুভূতি

    রমজান নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন অনুভূতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোবিজ অঙ্গনে বছরের অধিকাংশ সময় ব্যস্ত থাকেন তিনি। তবে রমজান মাস এলে নিজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকে বেশি মনোনিবেশ করেন নুসরাত।

    রোজার মাস এ অভিনেত্রীর কাছে শুধু সংযমের নয়, বরং শৈশব-কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। যখন আত্মিক প্রশান্তির পাশাপাশি পারিবারিক সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ বলে জানান ফারিয়া। 

    নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’ 

    এদিকে, নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ তিনি। 

    তাঁর ভাষ্য, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা—তা এখনও নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন