শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিজয়-রাশমিকার সম্পর্ক কি বিয়েতে গড়াচ্ছে?

    বিজয়-রাশমিকার সম্পর্ক কি বিয়েতে গড়াচ্ছে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমার আলোচিত এই জুটির বিয়ের গুঞ্জন ঘিরে দীর্ঘদিনের জল্পনা যেন নতুন মোড় নিচ্ছে। এতদিনের লুকোছাপা শেষে এবার সত্যিই কি বাজতে চলেছে বিয়ের সানাই—এমন প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।

    পাপারাজ্জিদের ক্যামেরায় বিজয়ের বাড়ির সেই ঝলমলে সাজসজ্জার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। গত কয়েকদিন ধরেই বিজয় ও রাশমিকার বিয়ের একটি আমন্ত্রণপত্র ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এরপর থেকেই শুরু হয় বিয়ের দিনক্ষণ গোনার পালা। এর মাঝেই হায়দরাবাদ বিমানবন্দরে একসাথে দেখা মিলেছে এই চর্চিত জুটির। 

    গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরে বিয়ের ভেন্যু চূড়ান্ত করতেই একসঙ্গে শহর ছেড়েছিলেন তারা। সেখান থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফিরেই বিজয় তার দীর্ঘদিনের বড় চুল কেটে ফিরেছেন পুরনো লুকে, যা দেখে ভক্তদের ধারণা জীবনের বিশেষ দিনের জন্যই নিজেকে নতুন করে সাজিয়েছেন অভিনেতা।

    আগামী ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এরপর ৪ মার্চ হায়দরাবাদে বসবে তারকাবহুল রিসেপশন। সেই অনুষ্ঠানে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি ও প্রভাসের পাশাপাশি বলিউডের খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

    বিগত আট বছর ধরে বিজয় ও রাশমিকা প্রেম করছেন বলে খবর চাউর থাকলেও তারা বিষয়টি কখনোই সরাসরি স্বীকার করেননি। তবে গত অক্টোবরে রাশমিকার আঙুলে দামী আংটি দেখে বাগদানের গুঞ্জন আরও জোরালো হয়। সে সময় বিয়ের প্রশ্ন করা হলে রাশমিকা রহস্যময় হাসি দিয়ে বলেছিলেন, ‘সবাই তো দেখছি সব জানেন!’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন