শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঈদ উদযাপন আর ফ্যাশন: আড়ংয়ে নতুন ক্যানভাসে মিমি-জাহিদ

    ঈদ উদযাপন আর ফ্যাশন: আড়ংয়ে নতুন ক্যানভাসে মিমি-জাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদ মানেই পরিবারের কাছে ফিরে যাওয়ার আনন্দ, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয় নতুন পোশাকের সতেজতা। দৈনন্দিন জীবনের ব্যস্ততা পেছনে ফেলে পরিবারকে নিয়ে উদযাপন করতে এবারও ভিন্নধর্মী আয়োজন এনেছে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। তাদের ‘ঈদ/২৬’ কালেকশনে এবার উঠে এসেছে একাধিক প্রজন্মের মিলন এবং ঐক্যের অনন্য ছোঁয়া।

    এবারের ঈদ আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে এক ফ্রেমে ধরা দিয়েছেন শোবিজের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সব মুখ। গুণী অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা তারিক আনাম খান ও আফসানা মিমি থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকা জাহিদ হাসান এবং এই প্রজন্মের প্রিয় মুখ তানজিন তিশাকে দেখা গেছে একই ক্যানভাসে।

    আড়ংয়ের ঈদ ক্যানভাসে আফসানা মিমি-জাহিদ হাসান

    ভিন্ন ভিন্ন সময়ের এই তারকাদের উপস্থিতি আড়ং-এর পোশাকে যেন অতীত আর বর্তমানকে এক সুতোয় গেঁথে দিয়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, গাঢ় ও নীলাভ রঙের আভিজাত্য ঘেরা ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীরা মেতে আছেন উষ্ণ এক পারিবারিক আবহে। নকশাদার পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি ও সালোয়ার-কামিজ প্রতিটি পোশাকেই ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিকতার ছাপ।

    আড়ংয়ের ঈদ ক্যানভাসে আফসানা মিমি-জাহিদ হাসান

    আড়ং যেভাবে বাংলাদেশিদের উৎসব, আবেগ ও পারিবারিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, ‘ঈদ/২৬’ সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল প্রতিফলন। প্রতিটি পোশাক এখানে কেবল একটি পরিধেয় নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে একেকটি অমলিন স্মৃতি ও গভীর সম্পর্কের গল্প।

    ফেলে আসা শৈশব আর আগামীর তারুণ্যকে একই ফ্রেমে তুলে ধরার এই প্রয়াস ইতোমধ্যেই ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে। ঈদ আনন্দ আর নতুন পোশাকের আবহে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন আঙ্গিকে পাওয়ার এই গল্পই যেন এ বছরের আড়ং ঈদ সংগ্রহের মূল সুর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন