শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গুরুতর অসুস্থ সেলিম খান, হাসপাতাল ভর্তি

    গুরুতর অসুস্থ সেলিম খান, হাসপাতাল ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

    হাসপাতালের চিকিৎসক ডা. জলিল পার্কার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। নব্বই বছর বয়সী এই কিংবদন্তি চিত্রনাট্যকারের বয়সজনিত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। তবে ঠিক কী কারণে বা শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান খানসহ পরিবারের সদস্যরা। হাসপাতাল ত্যাগের সময় সালমানকে বেশ বিমর্ষ দেখা যায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী সালমা খানও তাকে দেখতে যান।

    এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে হাসপাতালে সালমান খানের সঙ্গে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা-কেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা পরিবারের উদ্বেগ আরও বাড়িয়েছে।

    বলিউড চলচ্চিত্রে সেলিম খানের অবদান অনস্বীকার্য। জাভেদ আখতার-এর সঙ্গে জুটিবেঁধে তিনি উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী চলচ্চিত্র। অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ নির্মাণেও এই জুটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

    পরিবার ও ভক্তরা সেলিম খানের দ্রুত সুস্থতা কামনা করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন