শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নওশাবার আবেগঘন পোস্টে জয়াকে নিয়ে উচ্ছ্বাস

    নওশাবার আবেগঘন পোস্টে জয়াকে নিয়ে উচ্ছ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ডাবিং স্টুডিওতে সহকর্মীকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে নওশাবাকে দেখা যাচ্ছে।

    ডাবিংয়ের ফাঁকে তোলা ছবিতে দু’জনকেই প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা যায়। ছবিটি শেয়ার করে জয়া আহসানের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন নওশাবা। ক্যাপশনে তিনি লেখেন, ‘এত সুন্দর আপনি, মাশআল্লাহ। আমাদের গর্ব জয়া আহসান। আলো ছড়িয়া যাও আর হাসতে থাকো আপু।’

    দেশের চলচ্চিত্র অঙ্গনে জয়া আহসান দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব সহকর্মীদের কাছেও প্রশংসিত। নওশাবার সাম্প্রতিক পোস্ট সেই ভালোবাসারই আরেকটি প্রকাশ।

    এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ওসিডি। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে আলোচনায় রয়েছে। জয়ার অভিনয় আবারও প্রশংসিত হয়েছে সমালোচক ও দর্শক উভয়ের কাছে।

    এর আগে জয়ার অভিনীত ‘ডিয়ার মা’ ও পুতুলনাচের ইতিকথা মুক্তি পায়। বিশেষ করে সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেন।

    জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন