শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    চেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর্থিক সংক্রান্ত এক মামলায় নতুন করে সংবাদ শিরোনামে এসেছেন। চেক বাউন্সের মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি।

    অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানে না এসে অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর।

    পবন ভার্মার বক্তব্য, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

    আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    গাদার ২  খ্যাত এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

    আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন