শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বক্স অফিসের টক্কর: বর্ডার ২ বনাম মর্দানি ৩

    বক্স অফিসের টক্কর: বর্ডার ২ বনাম মর্দানি ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বক্স অফিসে ‘ও রোমিও’ মুক্তির পর থেকেই হিসাব-নিকাশে এসেছে পরিবর্তন। এর প্রভাব পড়েছে ‘বর্ডার ২’ ও ‘মর্দানি ৩’-এর আয়ের ওপর। যেখানে ‘বর্ডার ২’ শক্ত অবস্থানে রয়েছে, সেখানে ‘মর্দানি ৩’ প্রত্যাশা পূরণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

    দেশাত্মবোধক আবহ ও অ্যাকশনের মিশেলে তৈরি ‘বর্ডার ২’ মুক্তির পর থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে। উদ্বোধনী দিনে সিনেমাটির আয় ছিল ০.৬০ কোটি রুপি। বর্তমানে ভারতের বক্স অফিসে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩২২ দশমিক ৪৫ রুপিতে।

    প্রায় ২৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এ সিনেমা ২৫ দিনে বিশ্বব্যাপী ৪৫০ কোটির বেশি আয় করেছে বলে জানা গেছে। যদিও এখনো ৫০০ কোটির মাইলফলক ছোঁয়া হয়নি, তবু ব্যবসায়িক বিচারে সিনেমাটি এরই মধ্যে ব্লকবাস্টার হিসেবে জায়গা করে নিয়েছে।

    অন্যদিকে শিবানী শিবাজী রায়ের চরিত্রে রানি মুখোপাধ্যায়-এর অভিনয় প্রশংসিত হলেও আয়-সংগ্রহে তেমন গতি নেই ‘মর্দানি ৩’-এর। মুক্তির ১৮তম দিন, অর্থাৎ তৃতীয় সোমবারে সিনেমাটির আয় হয়েছে ০.৫০ কোটি রুপি। এখন পর্যন্ত মোট সংগ্রহ ৪৪ দশমিক ৭৫ কোটি রুপি।

    ভালো রিভিউ ও দর্শক প্রশংসা সত্ত্বেও ৫০ কোটির গণ্ডি পার করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির জন্য। তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন