শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাংলা চলচ্চিত্রের অমলিন নায়ক মান্না

    বাংলা চলচ্চিত্রের অমলিন নায়ক মান্না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক মান্নার আজ প্রয়াণ দিবস। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিরবিদায় নেন। সময় অনেক বছর পেরিয়ে গেছে, তবু দর্শকের হৃদয়ে তার অবস্থান আজও অটুট। পর্দায় তার চেহারা ভেসে উঠলেই মনে হয়, তিনি এখনো আমাদের সঙ্গে আছেন।

    টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার সেই ছেলেটি, সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। স্বপ্ন ছিল অভিনয়ের, চোখভরা জেদ আর আত্মবিশ্বাস। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নিয়ে শুরু হয় রুপালি পথচলা। 'কাসেম মালার প্রেম' দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়া মান্না খুব দ্রুত হয়ে ওঠেন বড় পর্দার অপ্রতিদ্বন্দ্বী নাম। 'দাঙ্গা, ত্রাস' প্রতিটি চরিত্রে যেন ছিল সাহসী এক মানুষের প্রতিবাদী কণ্ঠ।

    'আম্মাজান' শুধু একটি সিনেমা নয়, ছিল আবেগের আর্তনাদ। 'কে আমার বাবা', 'লাল বাদশা' একটির পর একটি সুপারহিট ছবিতে তিনি হয়ে উঠেছিলেন পরিবারের একজন সদস্যের মতো। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে মান্না প্রমাণ করেছেন, নায়ক হওয়া শুধু পর্দায় নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার নামই সত্যিকারের নায়ক। অশ্লীলতার অন্ধকারে যখন সিনেমা পথ হারাচ্ছিল, তখন 'কৃতাঞ্জলি চলচ্চিত্র' গড়ে তুলে সুস্থ ধারার চলচ্চিত্রে নতুন আশার আলো জ্বালান তিনি।

    পুরস্কার, সম্মাননা, সবই পেয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল দর্শকের ভালোবাসা। আজও তার সংলাপ, তার দৃঢ় চোখের চাহনি, তার কণ্ঠের জোর, নতুন প্রজন্মকে ছুঁয়ে যায়। টাঙ্গাইলের মাটিতে চিরনিদ্রায় শায়িত এই মহানায়ক আসলে কোথাও যাননি। তিনি আছেন প্রতিটি ফ্রেমে, প্রতিটি সংলাপে, প্রতিটি দর্শকের আবেগে। 'মান্না' একটি নাম, একটি যুগ, একটি অমলিন স্মৃতি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন