শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অপেক্ষিত ব্লকবাস্টার ‘টাইগার ভার্সেস পাঠান’ আটকে গেল

    অপেক্ষিত ব্লকবাস্টার ‘টাইগার ভার্সেস পাঠান’ আটকে গেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটিকে বলিউডের ইতিহাসের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে গণ্য করা হচ্ছিল  । কারণ, এই ছবিতে একই পর্দায় দেখা যেত বলিউড কিং শাহরুখ খান ও সালমান খানকে; যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত এই ছবিতে দুই নায়ককে মুখোমুখি দেখার জন্য ভক্তরা উদগ্রীব ছিলেন।

    কিন্তু শোনা যাচ্ছে এক দুঃসংবাদ! এই সিনেমার কাজ  আপাতত স্থগিত করা হয়েছে- এমনটাই খবর মিলল ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, আকাশচুম্বী বাজেটের কারণে প্রযোজনা সংস্থা আপাতত সিনেমাটির কাজ সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশন পর্যায়েই ব্যয়ের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে শাহরুখ ও সালমানের মতো শীর্ষ দুই তারকার পারিশ্রমিকই এই বাজেটের একটি বড় অংশ। ধারণা করা হচ্ছে, শুধু এই দুই অভিনেতার পারিশ্রমিক বাবদই খরচ হতো প্রায় ২০০ কোটি রুপির বেশি। এর সঙ্গে আন্তর্জাতিক লোকেশন, উচ্চমানের স্টান্ট এবং ভিএফএক্সের খরচ মিলিয়ে মোট বাজেট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে বড় ঝুঁকির বলে মনে করছে প্রযোজনা সংস্থা।

    শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এই ক্রসওভার সিনেমার পরিকল্পনা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। করোনা-পরবর্তী সময়ে হিন্দি সিনেমার ব্যবসায় নতুন প্রাণ ফিরিয়েছিল ‘পাঠান’। সেই ধারায় বলিউডের ‘স্পাই ইউনিভার্স’কে আরও বড় ক্যানভাসে তুলে ধরার লক্ষ্য ছিল স্টুডিওর।

    তবে বর্তমান সময়ে বিশ্বব্যাপী বক্স অফিসের অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান নির্মাণ ব্যয়ের কারণে বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না যশ রাজ ফিল্মস। তবে প্রকল্পটি একেবারে বাতিল করা হয়নি; বরং বর্তমান বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে একে ‘পজ’ বা সাময়িক বিরতিতে রাখা হয়েছে। সঠিক সময়ে এবং বাণিজ্যিক হিসাব অনুকূলে থাকলে ভবিষ্যতে আবারও এই মেগা প্রজেক্টটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন