শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শবনম বুবলী স্পষ্ট করলেন: আমার ডিভোর্স হয়নি

    শবনম বুবলী স্পষ্ট করলেন: আমার ডিভোর্স হয়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। তাদের একটি সন্তানও রয়েছে। যদিও প্রায়ই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়, এবার বুবলী একটি পডকাস্টে তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি নিজের কথা বলেছেন।

    শাকিবের সঙ্গে বিচ্ছেদ আবার আবার বিয়ে করার প্রসঙ্গ উঠে আসে প্রায় সময়। এবার সেই জল্পনার জবাব দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন কবে নায়িকা বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে সাফ জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনও ডিভোর্স হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না। 

    বুবলী স্পষ্ট ভাষায় বলেন, শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন থাকে না। 

    তার এই বক্তব্যে পরিষ্কার, সম্পর্কের জটিলতা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি আবারও বলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।

    এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। সব মিলিয়ে, ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন