শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাজার গরম রাখার চক্রান্ত ব্যর্থ হয়েছে: আফজাল হোসেন

    বাজার গরম রাখার চক্রান্ত ব্যর্থ হয়েছে: আফজাল হোসেন
    আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে সক্রিয়ভাবে সামাজিক ইস্যুতে মত প্রকাশ করছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সম্প্রতি তিনি নির্বাচনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উদ্বেগ-ভিত্তিক রাজনীতির সমালোচনা করেন এবং সাধারণ মানুষের সাহসী ভূমিকার প্রশংসা করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই দীর্ঘ পোস্টে আফজাল হোসেন উল্লেখ করেন, যারা ভয় ও হতাশা ছড়িয়ে বাজার গরম রাখার চেষ্টা করছিলেন, নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রভাব কমে গেছে।

    আফজাল হোসেন লেখেন, ‌‘যারা ভয় দেখিয়ে, মন্দ, হতাশ হওয়ার মতো কথা বলে বলে বাজার গরম করে রাখতে পছন্দ করেন, তাদের বেশ ক্ষতি হয়ে গেলো। দেশের সব মানুষ রাজনীতি করে না কিন্তু দেশকে ভালোবাসে।’

    দেশের সব মানুষ রাজনীতি না করলেও দেশকে ভালোবাসে। তারা চায় দেশ ও মানুষের ভোগান্তির অবসান হোক, দীর্ঘ কষ্টের পর দেশ একটু স্বস্তি পাক। সাধারণ মানুষ দেশ নিয়ে উচ্চকণ্ঠ না হলেও তাদের মায়া, ভালোবাসা ও উদ্বেগ গভীর—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ায় বহুদিন পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

    তার ভাষ্যে, কিছু মানুষ দীর্ঘদিন ধরে নানা আশঙ্কা ও নেতিবাচক ভবিষ্যদ্বাণী ছড়িয়ে জনমনে উদ্বেগের পাহাড় তৈরি করেছিলেন। কিন্তু বাস্তবতা সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে; ফলে মুখে চুনকালি পড়েছে তাদেরই।

    পোস্টে তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষকে বারবার শোনানো হয়েছে— তারেক রহমান দেশে ফিরবেন না, তাঁকে ফিরতে দেওয়া হবে না; এমনকি খালেদা জিয়া না থাকলে তাঁর দল শেষ হয়ে যাবে। পাশাপাশি বলা হয়েছে, দলটির ইতিবাচক ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে এবং নির্বাচনই হবে না।

    এসব বক্তব্য মানুষের উদ্বেগ বাড়িয়েছে বলে মন্তব্য করেন আফজাল হোসেন। তার দাবি, ‘নির্বাচন বয়কট হবে, মানুষ ভোটকেন্দ্রে যাবে না, দেশে সহিংসতা ছড়িয়ে পড়বে—এমন নানা আশঙ্কাও ছড়ানো হয়েছিল।’

    আফজাল হোসেনের মতে, ‘এসব ঘোষণাই উল্টোভাবে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে। বহু মানুষ—যারা দীর্ঘদিন রাজনীতির ওপর আস্থা হারিয়েছিলেন বা ভোট দিতে অনাগ্রহী ছিলেন; তারাও পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে গেছেন।’ 

    পোস্টের শেষাংশে তিনি রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশে বলেন, ‘সাধারণ মানুষই মূল চালিকাশক্তি—এ কথা মনে রাখা উচিত। মানুষের দেশপ্রেমের কারণেই জয় এসেছে; তাই মানুষ ও দেশের প্রতি সম্মান বজায় রাখলে সেই সম্মান নেতৃত্বকেও মর্যাদাবান রাখবে। যারা সর্বদা নেতিবাচক কথা বলে নিজেদের প্রভাব বাড়াতে চান, তারা সাময়িকভাবে চুপ থাকলেও সুযোগ পেলেই আবার বাজে কথার দোকান খুলে বসবেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন