শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাংলাদেশের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ সুস্মিতা

    বাংলাদেশের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ সুস্মিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ । তিনি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন। সম্প্রতি সিনেমাটির শ্রীলঙ্কা অংশের শুটিং শেষ হয়েছে। কাজের ফাঁকে বাংলাদেশের ইউনিটের আন্তরিকতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নায়িকা প্রশংসা জানিয়েছেন।

    জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। শুধু দুটি গানের দৃশ্যধারণ ও ডাবিং বাকি রয়েছে। সিনেমার কাজে বাংলাদেশের ইউনিটের সঙ্গে মিশতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে সুস্মিতার। বলেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশিরা সেরা। তারা আমাকে মাথায় করে রেখেছেন। খাওয়া-দাওয়াসহ কোনো কিছুতেই যত্নের ত্রুটি রাখেননি।

    কলকাতার বাসিন্দা হওয়ায় শুরুতে বাংলাদেশের ভাষা বুঝতে কিছুটা সমস্যা হতো সুস্মিতার। তবে দ্রুতই মানিয়ে নিয়েছেন। জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ঢাকাই বাচনভঙ্গি আয়ত্ত করতে হয়েছে। শুটিং সেটে ‘অনেক মজা হয়েছে’ কিংবা ‘প্যারা দিবেন না’—এমন কিছু স্থানীয় শব্দও শিখে ফেলেছেন তিনি।

    সহশিল্পী সিয়াম আহমেদ সম্পর্কে সুস্মিতা জানান, সিয়াম বেশ মিষ্টি স্বভাবের। পর্দায় তাদের রসায়ন জমবে বলে আশাবাদী তিনি। 

    জানা গেছে, প্রেম, অ্যাকশন ও আবেগে ভরপুর ‘রাক্ষস’ সিনেমাটি আগামী ঈদে শুধু বাংলাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে সুস্মিতার সিনেমা ঈদে মুক্তি পেয়েছিল। এবার সিয়ামের বিপরীতে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন