শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রুমিন ফারহানার জয়কে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

    রুমিন ফারহানার জয়কে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করা নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক স্টোরিতে প্রকাশিত সেই ছবি ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে এবং সঙ্গে সঙ্গে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।

    অনেকে মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে ছবিটি অপু রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যবহার করেছেন। আবার কারও মতে, তারকাদের এমন রাজনৈতিক সম্পৃক্ততা বরাবরই বিতর্কের জন্ম দেয়। ফলে শুভেচ্ছা বার্তাটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও ডেকে এনেছে।

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনী এই সাফল্যের পর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে অভিনন্দন বার্তা।

    এদিকে নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

    নারী নিরাপত্তা প্রসঙ্গেও জোর দিয়ে তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

    উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন অপু বিশ্বাস। নৌকার মাঝি হওয়ার আশায় মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন মেলেনি তার পক্ষে।

    সব মিলিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপটে অপু বিশ্বাসের এই শুভেচ্ছা বার্তা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন