বোরকা ট্রোলের জবাবে বাঁধনের বার্তা: “ছবিটা বিশেষ তাদের জন্য”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উত্তাপে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন সরগরম। নির্বাচনের পরদিন শুক্রবার সকালে বাঁধন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যা বিশেষ করে ট্রোল ও সমালোচকদের উদ্দেশ্যে।
পোস্টে তিনি দুটি ছবি কোলাজ করেছেন। একটি ছবিতে তিনি বোরকা পরে আছেন, আর অন্যটিতে মডার্ন পোশাকে। ছবির মাধ্যমে তিনি নিজের পোশাক নির্বাচনের স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনের স্বাভাবিক ব্যবহার তুলে ধরেছেন।
বাঁধন লেখেন, “ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি শুধু একটি পোশাক—কখনো বেশি, কখনো কম নয়। কখনো জনসম্মুখে সহজে মিশে যেতে, কখনো স্বাচ্ছন্দ্যে নিজেকে আড়াল রাখতে দারুণ কার্যকর।”
একই সঙ্গে নির্বাচনের ফলাফলকে ঘিরে বাঁধন ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন, “যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতাটাই একটি বিজয়। আমাদের দেশ সম্মান ও ঐক্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি আমার দেশকে ভালোবাসি।”
এই পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে নিজের ব্যক্তিগত পোশাক পছন্দ এবং সমাজে সম্মান বজায় রাখার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং তা স্বাধীনতার প্রকাশ।