শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়: মিষ্টি জান্নাত

    আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়: মিষ্টি জান্নাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। এটি ছিল তার জীবনের দ্বিতীয়বারের মতো ভোট প্রদান।

    ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

    নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। আগেরবারও ভালো পরিবেশ পেয়েছি। আমি পরিবর্তনের সরকার চাই যে সরকার আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে যায় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়ন হয় না। এবার যেন সেটা না হয়। নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

    এসময় আত্মবিশ্বাসী কণ্ঠে মিষ্টি জান্নাত বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।

    ভোট দিতে সাদা বোরকা ও ঘোমটা পরে কেন্দ্রে আসেন তিনি। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশার কথাই জানান এই চিত্রনায়িকা।

    প্রসঙ্গত, নতুন বছরে বলিউডের একটি সিনেমার পাশাপাশি ঢালিউডের চারটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কর্মরত আছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন