শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই: ওমর সানি

    তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই: ওমর সানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক ওমর সানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আজ সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 

    ভোট প্রধান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তারেক রহমানকেই আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

    ওমর সানি বলেন, ‌‘আমার জন্মের পর থেকেই নেতা হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দেখেছি। এরপর সবার নেত্রী বেগম খালেদা জিয়া আসলেন। তার নেতৃত্ব দেখলাম। এখন উনাদের পুত্র তারেক রহমান সাহেব আসছেন। তিনি আমাদের সমসাময়িক নেতা। বয়সে কিছুটা সিনিয়র আমাদের। কিন্তু তিনি আমাদের সোনালী প্রজন্মের মানুষ। আমি উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

    তারেক রহমানের প্রশংসা করে ওমর সানি আরও বলেন, ‘তিনি আগে কি বলেছেন, করেছেন জানিনা। কিন্তু এবার যখন এলেন আমি অনেক চেষ্টা করছিলাম উনার ভুল ধরতে। পারিনি। তিনি সামান্য একটা বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন আমি মুগ্ধ। আর উনার মেয়ে জাইমাকে তো মনে হয় আমারই মেয়ে।’

    এসময় তিনি শান্তি, সমৃদ্ধির একটি বাংলাদেশ প্রত্যাশা করেন।

    শোবিজের তারকাদের রাজনীতি করা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে কেউ রাজনীতি করতে পারে। এটা দোষের নয়। তবে যেখানেরটা যেখানে রাখতে হবে। আমি যখন চলচ্চিত্রের মানুষ তখন আমি সেখানকারই, সবার মানুষ। যখন আমি ব্যক্তি জীবনে আসবো তখন আমি দল করবো, নানা মত প্রকাশ করবো। কিন্তু এফডিসিতে ঢুকলে আমি কেবলই সিনেমার মানুষ। সেখানে ঢুকে এই পরিচয় সেই পরিচয় দেয়া ঠিক নয়।’

    ওমর সানির স্ত্রী নায়িকা মৌসুমী নৌকার প্রার্থী হয়েছিলেন। সেই প্রসঙ্গ জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে আমি দ্রুতই একটি ব্যাখ্যা দেবো। আজ কোনো কথা আমি বলতে চাই না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন