শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এক বছরে ফারুকীর সম্পদ কম, তিশার সম্পদ বেড়েছে

    এক বছরে ফারুকীর সম্পদ কম, তিশার সম্পদ বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় এসেছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এক বছরের ব্যবধানে তাদের সম্পদের চিত্র ভিন্ন দেখা গেছে—ফারুকীর সম্পদ কিছুটা কমেছে, যখন তিশার সম্পদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, এর পরবর্তী প্রায় আট মাসের হিসাব এতে অন্তর্ভুক্ত নয়।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা যা প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি। 

    অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন এসে তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। ফলে এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রকাশিত এই হিসাব স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবেই সামনে আনা হয়েছে। স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে। সব মিলিয়ে প্রকাশিত খতিয়ান বলছে একই সময়ে একজনের সম্পদ কমলেও অন্যজনের বেড়েছে উল্লেখযোগ্য অঙ্কে, যা এখন জনমনে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন