শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অনন্ত জলিল ও আফিয়া বর্ষা ভোট দিতে যাচ্ছেন ঢাকায়

    অনন্ত জলিল ও আফিয়া বর্ষা ভোট দিতে যাচ্ছেন ঢাকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক অনন্ত জলিল জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথায় ভোট দেবেন । তিনি এবং তাঁর স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা, ঢাকায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্ত জলিল বর্ষার সঙ্গে একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে এবারের নির্বাচনে ভোট প্রদান ও সরকার নিয়ে নিজের মতামত জানান নায়ক।
     
    অনন্ত জলিল লেখেন,

    • আসসালামু আলাইকুম। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমাদের ভোটকেন্দ্র: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের ভবন)। প্লট: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।

    এরপরই সরকার নিয়ে প্রত্যাশা জানিয়ে ক্যাপশনে অনন্ত জলিল আরও লেখেন,

    • সবাই দোয়া করবেন যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে।

    সবশেষে নায়ক লেখেন,

    • দেশের সকল মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।

    জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেই ভ্যালেন্টাইন দিবস উদ্‌যাপন করতে ও পরিবারকে সময় দিতে প্রতিবারের মতো এবারও দেশের বাইরে কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা রয়েছে অনন্ত জলিলের।

    বতর্মানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল। অন্যদিকে বর্ষা ব্যস্ত রয়েছেন বেশকিছু ব্রাইডাল ফটোশুটে। তবে দুজনেই দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করা থেকে দূরে রয়েছেন। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে ‘কিল হিম’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী দ্য লিডার, দ্য স্পাই’ । 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন