শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আইনি জটিলতা কাটিয়ে ‘জন নায়কণ’ মুক্তির পথে

    আইনি জটিলতা কাটিয়ে ‘জন নায়কণ’ মুক্তির পথে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’-এর মুক্তি নিয়ে । সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য নির্মাতারা এবার নিজেদের রিট পিটিশন প্রত্যাহার করেছেন।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের এই মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে আছে। 

    সেন্সর বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এর আগে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়।

    আইনি লড়াই দীর্ঘায়িত না করে নির্মাতারা এখন সমঝোতার পথে হাঁটছেন। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিয়েছেন এবং ছবিটিকে ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আইনি প্রক্রিয়ার চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সেন্সর বোর্ডের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ছবিটিকে প্রেক্ষাগৃহে আনা। যেহেতু আদালতের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাই এখন বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে পারবেন তারা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন