শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিয়ামের প্রতিপক্ষ হয়ে প্রথমবার ঢালিউডে শতাফ

    সিয়ামের প্রতিপক্ষ হয়ে প্রথমবার ঢালিউডে শতাফ
    সিয়াম আহমেদ ও শতাফ ফিগার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা শতাফ ফিগার কলকাতা ও বলিউডে কাজ করার পর এবার ঢালিউডে যাত্রা শুরু করছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদের সিনেমা ‘রাক্ষস’-এ তাকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। এই ছবির মাধ্যমেই বাংলাদেশি সিনেমায় অভিষেক ঘটছে তার।

    ছবির শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে নায়ক সিয়াম আহমেদের সঙ্গে ‘বেধড়ক’ অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন শতাফ। পরিচালক আগেই জানিয়েছিলেন ছবিতে প্রচুর রোমান্স ও অ্যাকশন থাকবে, আর সেই অ্যাকশনের বড় অংশজুড়েই থাকবেন এই অভিনেতা।

    টিমের সঙ্গে সখ্য শতাফের পাশাপাশি এই ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। শুটিংয়ের ফাঁকে ওপার বাংলার কলাকুশলীদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন শতাফ। টিমের অন্দরের খবর, কাজের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন