শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভোটকেন্দ্রে হাজির হতে পারছেন না শাকিব-শুভ

    ভোটকেন্দ্রে হাজির হতে পারছেন না শাকিব-শুভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভোটের দিনকে ঘিরে রাজনীতির পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, আবার অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও বিদেশে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না।

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

    একইভাবে চিত্রনায়ক আরিফিন শুভও এবার ভোট দিতে পারছেন না। তিনি ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না তার।

    চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও ভোট দেবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    এদিকে রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাসকারী চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার, আর অভিনেতা চঞ্চল চৌধুরী ভোট দেবেন ঢাকা-৮ আসনে।

    অন্যদিকে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তার ভোটকেন্দ্র পড়ছে ঢাকা-১৮ আসনে। পাশাপাশি বাড্ডা এলাকার বাসিন্দা চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকা-১১ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন