শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জনপ্রিয় অভিনেতা ভোটের বিষয়টি কীভাবে দেখছেন?

    জনপ্রিয় অভিনেতা ভোটের বিষয়টি কীভাবে দেখছেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব  দর্শকদের মনে অল্প সময়েইনিজের দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। নাটকে স্বতঃস্ফূর্ত অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র ও অনুষ্ঠান উপস্থাপনাতেও দেখা যান। বছরজুড়ে ব্যস্ত সময় কাটালেও নাগরিক দায়িত্ব পালনে সচেতন এই অভিনেতা।

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট দেওয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুবও মুখ খুলেছেন। অনেক তারকাই নানাভাবে প্রকাশ করছেন তার পছন্দের দল ও রাজনৈতিক অবস্থানের কথা। কেউ কেউ নানা প্রতীক ও প্রার্থীর প্রচারণাতেও আছেন সরব।

    তবে তৌসিফ তেমনটা নন। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে জানিয়েছেন তার ভোট দেয়ার ইচ্ছে ও প্রত্যাশার কথা। সেখানে তিনি কোনো প্রতীক ও প্রার্থীর নাম নেননি। কেবল পরিবর্তন চান সেই প্রত্যাশার কথা বলেছেন।

    ভোট দেয়া প্রসঙ্গে তৌসিফ মাহবুব গণমাধ্যমে বলেন, ‘আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে আমি ভোটকেন্দ্রে যাব। কারণ আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন হয় অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই পরিবর্তনের আপাতত শুরু হোক।’

    ব্যক্তিজীবন ও কাজের বাইরে সামাজিক সচেতনতা নিয়েও নিয়মিত কথা বলেন তৌসিফ মাহবুব। অভিনয়ের মাধ্যমে হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে-সবসময়ই তিনি তার অনুরাগীদের সচেতন করার চেষ্টা করেন।

    সেই ধারাবাহিকতায় তাকে ‘লাভ এন্ড নির্বাচন’ শিরোনামের একটি নাটকেও অভিনয় করতে দেখা যায়। সেখানে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের জীবনকেন্দ্রিক গল্প উঠে আসে। নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। এটি পরিচালনা করেন রাফাত মজুমদার রিংকু।

    কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আসন্ন ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে তার একাধিক নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের আরও কিছু কাজ বাকি রয়েছে। এরপর শুরু হবে ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন কাজের ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনসহ নানা প্রকল্পেও তাকে দেখা যাবে বলে জানান তৌসিফ মাহবুব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন