শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রিনা খানের এমপি হওয়ার লক্ষ্যে সংরক্ষিত আসনে প্রার্থীতা

    রিনা খানের এমপি হওয়ার লক্ষ্যে সংরক্ষিত আসনে প্রার্থীতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেষ হয়েছে ভোটের মাঠের প্রচারণা, আর ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা। এবারে প্রচারণায় শোবিজ তারকাদের উপস্থিতি কম দেখা গেলেও, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার জন্য মাঠে নেমেছেন দলটির সমর্থিত শিল্পীদের একাংশ।

    ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান। তার ভাষ্যমতে, বিগত ১৭ বছরে বিএনপি সমর্থিত অনেক শিল্পীই দেশে থাকতে পারেননি। যারা ছিলেন, তারাও হয়েছেন নির্যাতিত। তিনি তাদেরই একজন। আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে একটি সিট পাওয়ার প্রত্যাশা এই অভিনেত্রীর।

    বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।

    দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রিনা খান। জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আগামীতে সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে যেতে পারেন কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন