শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভোটকেন্দ্রে ফোন নিষেধ

    আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?’: হিরো আলম

    আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?’: হিরো আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছে । এই ঘোষণাকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য করেছেন আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ প্রার্থী হিরো আলম।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে না-এ কেমন কথা? আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

    পোস্টের কমেন্ট বক্সে বিভিন্নজন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘ঝামেলা আছে ভাই, অন্য কোনো পরিকল্পনা চলছে।’ আরেকজন লেখেন, ‘মোবাইল নিয়ে গেলে যদি চাঁদাবাজ-ধান্দাবাজদের ভিডিও করে ফেলে এ কারণেই হয়তো নিষেধাজ্ঞা।’

    এ বিষয়ে হিরো আলম বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ‘স্বাধীনভাবে ভোট দেখার সুযোগ থাকতে হবে, যাতে এই নির্বাচন নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে।’

    উল্লেখ্য, উচ্চ আদালত থেকে আপিলে রায় পেলেও শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ান হিরো আলম। এরপর নির্বাচন নিয়ে তিনি আর প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

    পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন তিনি। ওই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

    উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন