শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঢালিউডের নতুন রকস্টারে শাকিব-মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানি

    ঢালিউডের নতুন রকস্টারে শাকিব-মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলার সঙ্গে ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খান জুটি বাঁধবেন। সূত্রের খবর, নতুন সিনেমায় প্রধান নায়িকার চরিত্রে পাকিস্তানি অভিনেত্রীও থাকতে পারেন।

    সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য পরিচালকের সঙ্গে একাধিক আলোচনা শেষ করেছেন মিথিলা। তার অভিনীত সিনেমার চরিত্রটি পছন্দ হয়েছে। তবে এ সিনেমায় সত্যি অভিনয় করছেন কি না মিথিলা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    এদিকে শাকিবের সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে শোবিজে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যেতে পারে ‘রকস্টার’-এ।
     
    সিনেমায় শাকিবের দুই নায়িকা কারা থাকছেন সে প্রসঙ্গে পরিচালক আজমান রুশোর কাছে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন,

    নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা খুব শিগগিরই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। প্রধান নায়িকা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

    আশা করা হচ্ছে, শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

    বর্তমানে ‘প্রিন্স’ ও ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। এ দুই সিনেমার কাজ শেষ হলেই কিছু সময় বিরতি নিয়ে ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন ঢালিউড এ অভিনেতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন