চেক বাউন্স মামলার রায়ে কারাগারে রাজপাল যাদব

চেক বাউন্স–সংক্রান্ত একটি মামলায় আইনি জটিলতায় পড়ে বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে তিহার জেলে পাঠানো হয়েছেন। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণ পরিশোধে অনিয়মের অভিযোগে এই মামলার সূত্রপাত হয়। দীর্ঘদিন চলা আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে অভিনেতাকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হয়।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ২০১০ সালে তার পরিচালনায় প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে সমস্যা তৈরি হয়। পরবর্তীতে সাতটি চেক বাউন্স হওয়ায় ২০১৮ সালে রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবকে আদালত দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়।
দীর্ঘ আইনি লড়াই চলার পর ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করেন, তবে বকেয়া পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ দেখাতে হিদায়েত দেন। সেই সময়ে সুদ ও জরিমানা মিলিয়ে দেনার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি রুপি। ২০২৫ সালের মধ্যে কিছু অর্থ পরিশোধ করার পরও বাকি অর্থ শোধ করা হয়নি।
২০২৬ সালের শুরুতে আদালতে শেষবার আবেদন করেও রাজপালকে কারাদণ্ড থেকে মুক্তি দেয়া হয়নি। ৫ ফেব্রুয়ারি বিকেলে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন এবং ছয় মাসের সাজা কার্যকর হয়।
দৈএনকে/জে, আ