শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিতর্কিত সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’ মুক্তি নিয়ে শঙ্কা

    বিতর্কিত সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’ মুক্তি নিয়ে শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ঘুষখোর পণ্ডিত’ মনোজ বাজপেয়ীর নতুন সিনেমার নাম। আর এই নতুন সিনেমার নাম ঘিরে বিতর্ক দিন দিন আরও তীব্র হচ্ছে। এবার সেই বিতর্ক আদালতের দ্বারস্থ হয়েছে। একই সঙ্গে সিনেমাটির মুক্তি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নতুন করে সংশয়ে পড়েছে।

    সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, সিনেমাটির পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করতে। এই নির্দেশনার ফলে সিনেমাটি ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ‘ঘুষখোর পণ্ডিত’ শিরোনামের টিজার প্রকাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে। তাদের দাবি এই নাম দিয়ে সমাজের পন্ডিত ও ধর্মগুরুদের অপমান করার চেষ্টা চলছে।

    বিভিন্ন সংগঠন ও ব্যক্তির দাবি, সিনেমাটির নামটি জাতিভিত্তিক ও অবমাননাকর। তাদের অভিযোগ, এই শিরোনাম সমাজে বিভাজনমূলক মানসিকতাকে উসকে দিচ্ছে।

    রাজস্থানের জয়পুরে সর্ব ব্রাহ্মণ মহাসভা সিনেমাটির নামের বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়ে বলেছে, বিষয়টি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি গভীর সামাজিক ও জাতিগত ইস্যু। সংগঠনটির মতে, এমন নাম সমাজে নেতিবাচক বার্তা দেয়।

    মধ্যপ্রদেশের ভোপালেও ব্রাহ্মণ সম্প্রদায়ের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তারা সিনেমাটির টিজার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং দাবি না মানা হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

    এদিকে বিষয়টি আদালতেও পৌঁছেছে। দিল্লি হাইকোর্টে সিনেমাটির নাম চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

    চলমান এই বিতর্কের মধ্যেই নেটফ্লিক্স সিনেমাটির টিজার ও প্রচারমূলক সামগ্রী সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। এর আগে সিনেমাটির নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সর্বশেষ খবরে জানা যাচ্ছে, নেটফ্লিক্স তাদের তালিকা থেকে পুরো সিনেমাটিই বাদ দেওয়ার কথা ভাবছে।

    সব মিলিয়ে মনোজ বাজপেয়ীর এই সিনেমা এখন বহুমুখী চাপ ও আইনি জটিলতার মুখে। শেষ পর্যন্ত ‘ঘুষখোর পণ্ডিত’ আদৌ দর্শকের সামনে আসবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন