শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাহরুখ খান ফিরছেন ‘ম্যায় হু না’ সিরিজের সিকুয়েলে

    শাহরুখ খান ফিরছেন ‘ম্যায় হু না’ সিরিজের সিকুয়েলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাহরুখ খান ক্যারিয়ারের শুরু থেকেই বাজিমাত করছেন। বলিউড বাদশা হিসেবে তিনি শোবিজ অঙ্গনে রাজত্ব করে যাচ্ছেন। তার অধিকাংশ সিনেমাই সুপারহিট হয়। এবার আলোচিত ছবি ‘ম্যায় হু না’-এর সিকুয়েল আসছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

    ২০০৪ সালে ফারাহ খানের ‘ম্যায় হু না’ মুক্তি পায়। এবারও প্রধান চরিত্রে থাকছেন শাহরুখ। জানা গেছে, শাহরুখের সঙ্গে সিনেমাটি নিয়ে ফারাহর কথা চলছে। এরই মধ্যে ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন ফারাহ।

    পিঙ্কভিলা জানিয়েছে, ম্যায় হু না ২ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন ডাবল রোলে। সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি হবে দেশপ্রেমে ভরপুর। গল্পের কেন্দ্রে থাকবে ভারতের বিরুদ্ধে এক নতুন হুমকি। অ্যাকশন ও কমেডির মেলবন্ধনেই এগোবে চিত্রনাট্য। উল্লেখযোগ্য বিষয় হলো, গল্পের মূল ভাবনাটি নাকি এসেছে শাহরুখের কাছ থেকেই। সেই ভাবনাকে চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক।

    তবে শাহরুখ এখন ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিংয়ে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কিং। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হলে ফিরছেন তিনি। কিং দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার। তাই সিনেমাটি নিয়ে অতিরিক্ত সতর্ক বলিউড বাদশা। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে কিংয়ের শুটিং। এরপরই ম্যায় হু না ২-এর চিত্রনাট্য শুনবেন শাহরুখ। সব ঠিকঠাক থাকলে তবেই জানাবেন চূড়ান্ত সম্মতি, শুরু করবেন প্রস্তুতি।

    ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখের পাশাপাশি ছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, জায়েদ খান ও অমৃতা রাও। সিকুয়েলে তাদেরও প্রত্যাবর্তন হবে এমনটাই শোনা যাচ্ছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন