সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তামিমের সেঞ্চুরির পর তাসকিন-রানার তাণ্ডব, চাপে পাকিস্তান ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি সৌদি ও আমিরাতে ইরানের হামলা, ইসরায়েলে শতাধিক আহত জাতীয় সংসদে বিশেষ কমিটিকে ১৩৩ অধ্যাদেশ হস্তান্তর
  • ভোলায় হাতপাখার প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা আজ

    ভোলায় হাতপাখার প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভা উপলক্ষে আজ রোববার ভোলায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটির জেলার নেতৃবৃন্দ। । 

    গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন তারা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় ভোলা সরকারি স্কুল মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আব্বাসী।

    প্রেস ব্রিফিংয়ে ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোলাকে একটি মডেল আসনে রূপান্তরের লক্ষ্যে আমরা বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছি।

    তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, ভোলা খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও শিল্পকারখানার অভাবে শিক্ষিত যুবসমাজ আজ বেকারত্বের মুখে। নির্বাচিত হলে গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিবছর নদীভাঙনে ভোলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়—এ থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি ভোলায় একটি মানসম্মত মেডিকেল কলেজ স্থাপন ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

    এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণ সচেতন রয়েছে।

    সংবাদ সম্মেলন শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

    প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন