শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পলাশীর ইতিহাস টেনে সরকার নিয়ে সতর্কবার্তা হামিন আহমেদের

    পলাশীর ইতিহাস টেনে সরকার নিয়ে সতর্কবার্তা হামিন আহমেদের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, আর ভোটারদের মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

    নির্বাচনী মাঠে প্রতিদিনই বাড়ছে সভা-সমাবেশ, পোস্টার-ব্যানার ও প্রচার কার্যক্রম। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। অনেক ভোটারই মনে করছেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়া গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

    তবে এর পাশাপাশি চলমান রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি করেছে। নিরাপত্তা, সহিংসতা ও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে হলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আস্থার পরিবেশ সৃষ্টি করা জরুরি। এখন সবার নজর, ভোটের দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

    এ সময়ে জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ সামাজিক মাধ্যমে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চান না, পলাশীর প্রান্তরের মতো কোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। চক্রান্তের মাধ্যমে কোনো সরকার গঠিত হোক।

    হামিন লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ শান্তি কামনা করে, নৈরাজ্য ও সহিংসতা যথেষ্ট হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দাবির শেষ নেই, উগ্র জনতাভিত্তিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি।’

    তিনি আরও বলেন, ‘এখন সরকারের দায়িত্ব হলো দেশ জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষ ভয় বা উৎকণ্ঠা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারে। নির্বাচনকালে জনগণ চায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এবং যিনি বা যেসব দল আগামী পাঁচ বছর দেশের নেতৃত্ব দিবে, তাকে গণরায় ক্ষমতায় আনতে।’

    হামিন আহমেদ স্পষ্ট করেছেন, ‘আমরা আর কোনো গোপন চক্রান্ত চাই না, সংখ্যা বা গণরায়ের স্পষ্ট সমর্থন ছাড়া কাউকে সরকার গঠন করতে দেখব না। আমরা চাই না ইতিহাসের পুনরাবৃত্তি হোক বা কোনো নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছায়া পড়ুক দেশের রাজনীতিতে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন