শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বুবলী শেয়ার করলেন পরিবারের গল্প ও আনন্দের মুহূর্ত

    বুবলী শেয়ার করলেন পরিবারের গল্প ও আনন্দের মুহূর্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী, তার সংসার এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে সম্প্রতি মতামত জানিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তিনি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে আরেকটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে দেখা যায় বুবলীকে। অনুষ্ঠানে পিচ রংয়ের পোশাকে ধরা দেন নায়িকা।
     
    গলায় রুপালি স্টোনের ঘন কাজ করা পোশাকে রূপের দ্যুতি ছড়ান বুবলী। ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিংয়ের পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।
     
    বুবলীর কাছে শাকিব খান প্রসঙ্গে জানতে চাওয়া হয়। তাকে জিজ্ঞাস করা হয়, শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স’ প্রসঙ্গে। অভিনেত্রী বলেন,

    আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা। এতো বছর ধরে তিনি ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন। আমি সব সময় বলি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্টি যদি কোনো বিশ্ববিদ্যালয় হয় তবে তিনি হলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। তাই প্রিন্সিপাল আমাদের প্রিন্স আমাদের মেগাস্টারের যখন সিনেমা আসে, সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে। আমার মনে হয় নতুন সিনেমা ‘প্রিন্স’র ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না।

    শাকিব-বুবলী জুটি আবার রুপালি পর্দায় কবে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,
     

    এটা আসলে ডেপেন্ড করে ভাইয়া। ব্যাটে-বলে মিলে গেলে দেখা যাবে।

    এরপরই জানতে চাওয়া হয় শাকিব ভাইয়ের কাছ থেকে পাওয়া এমন কোনো বিশেষ উপহারের কথা যা বুবলী  সারাজীবন স্মরণে রাখবে? উত্তরে নায়িকা বলেন,

    এটা এতো অল্প সময়ে আসলে বলা সম্ভব না। কারণ এতো বছরের পরিবার, এতো বছরের একটা সম্পর্ক তাই অনেক অনেক সুন্দর স্মৃতি আছে। আর উপহারতো খুব আপেক্ষিক একটা বিষয়। আমাদের অনেক উপহারই দেয়া-নেয়া হয়। তবে স্পেশ্যাল মুহুর্তগুলো বেশি আছে।

    সবশেষে ‘ভালোবাসার সংজ্ঞা’ জানতে চাওয়া হয় নায়িকার কাছে। জবাবে বুবলী বলেন,

    ভালোবাসা মানেই আমার কাছে আস্থা, সম্মান, বিশ্বাস আর সেক্রিফাইস, কমপ্রোমাইজ। আমার কাছে ভালোবাসা মানে আমার ভক্তরাও। যাদের আমি চিনি না, জানিও না। কখনও তাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। অথচ সব সময় আমাকে তারা যেভাবে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আমারে পাশে থাকেন, এটাই ভালোবাসা। আমার সবচেয়ে বড় পাওয়া। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সামনেই ভোট, কবে আবার দেখা হবে বলা যাচ্ছে না। তাই সবাইকে জানিয়ে রাখলাম অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

    গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে।

    এ বিষয়ে অবশ্য শাকিব এখনো কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। এদিকে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন