সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তামিমের সেঞ্চুরির পর তাসকিন-রানার তাণ্ডব, চাপে পাকিস্তান ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি সৌদি ও আমিরাতে ইরানের হামলা, ইসরায়েলে শতাধিক আহত জাতীয় সংসদে বিশেষ কমিটিকে ১৩৩ অধ্যাদেশ হস্তান্তর
  • বরিশালে সমাবেশে জনস্রোতের ঢেউ

    বরিশালে সমাবেশে জনস্রোতের ঢেউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। দীর্ঘ ২০ বছরের বিরতির পর তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে সমাবেশস্থলে পৌঁছান। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

    মাঠটি ধানের শীষের প্রতীক, ব্যানার, ফেস্টুন ও বেলুনে সাজানো ছিল। স্লোগান আর করতালিতে মুখর পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

    তারেক রহমানের বক্তব্য শোনার জন্য উপস্থিত নেতাকর্মীরা মঞ্চের দিকে তাকিয়ে উত্তেজনা ও উদ্দীপনায় ভরে উঠেছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিকনির্দেশনা শোনার প্রত্যাশায় পুরো সমাবেশস্থলে চাঞ্চল্য বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন