শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঢালিউড পেরিয়ে আন্তর্জাতিক পর্দায় তাসনিয়া ফারিণ

    ঢালিউড পেরিয়ে আন্তর্জাতিক পর্দায় তাসনিয়া ফারিণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় নব্বইয়ের দশকের গ্যাংস্টার কাহিনিতে তাদের একসঙ্গে দেখা যাবে। ছবিটিতে ফারিণকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যার শুটিং তিনি শ্রীলঙ্কায় সম্পন্ন করেছেন।

    এবার গুঞ্জন উঠেছে আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। সেই ছবিতে তার নায়ক হতে পারেন ওপার বাংলার সুপারস্টার দেব।

    দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তিনি জানালেন, ‘কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’

    তিনি অনুরাগীদের প্রতি জানিয়েছেন, কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তিনি।

    পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং নিয়েও ফারিণ কোনো মন্তব্য করতে নারাজ।

    উল্লেখ্য, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টলিউডে পা রাখেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তিনি ‘প্যাট্রি চাই’ নামের অন্য একটি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হলেও, পরবর্তীতে তা থেকে সরে আসেন।

    এদিকে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করা অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে আমি চরিত্রের গুরুত্ব এবং অভিনয়ে নতুনত্ব কেমন পাচ্ছি, তা দেখেই রাজি হয়েছি।’

    সিনেমায় তার চরিত্রকে তিনি বর্ণনা করেছেন গ্ল্যামারাস এবং বিনোদনধর্মী হিসেবে। ছবির প্রতিটি দৃশ্যে রয়েছে নানা স্তর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন